চলমান ডেস্ক: রাশিয়ার বৃহত্তম সিটি ও প্রশাসনিক কেন্দ্র রায়াজান এলাকায় বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২১ জন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।
স্থানীয় ট্রাফিক পুলিশ সূত্রে বলা হয়েছে, বাসটিতে ৪৯ জন যাত্রী ছিল। একটি রেলওয়ে সেতুতে বাসটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন