চলমান ডেস্ক : হাইপারসনিক ক্ষেপনাস্ত্রেরই সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ কথা বলা হয়।
উত্তর কোরিয়া এ নিয়ে দ্বিতীয় বারের মত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে বলা হয়েছে, ‘বুধবার (৫ জানুয়ারি) হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭০০ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম।’
কেসিএনএ ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি। এর আগে সিউল ও টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল। কেসিএনএ এর রিপোর্টের আগেই আমেরিকার উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার নিন্দা ও আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ২০১৯ সালে উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হয়। আর এখনো এ আলোচনা বন্ধ আছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন