নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজারের কোভিড টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই অনুমোদন দেয়। শীতে মহামারি করোনা ও এর নতুন ধরণ ওমিক্রণ প্রতিরোধে এই বুস্টার ডোজ কার্যকরী ভূমিকা পালন করবে।
যুক্তরাষ্ট্র এর আগেও কোভিড টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছিল। এ ক্ষেত্রে বয়সের সীমা ছিলো ১৬ বছরের ঊর্ধ্বে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স ৬৫ বছরের বেশি, গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন, এমন ব্যক্তি ও উচ্চ ঝুঁকিপূর্ণ পেশার কর্মীরা দেশটিতে এত দিন কোভিড টিকার বুস্টার ডোজ নিতে পারতেন। তবে এবার ১২- ১৫ বছর বয়সীদের জন্যও বুস্টার ডোজ চালু হলো।
বুধবার রাতে এক বিবৃতিতে সিডিসি পরিচালক ডাঃ রোচেল ওয়ালেনস্কি বলেছেন, এই বুস্টার ডোজটি করোনা এবং ওমিক্রন ধরণের বিরুদ্ধে সর্ব্বোচ্চ সুরক্ষা প্রদান করবে। আমি সকলকে বলছি আপনারা আপনাদেন বাচ্চাদের এই টিকা বুস্টার ডোজ নিতে উৎসাহিত করুন। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি আরো বলেন, বুস্টার ডোজ করোনা ও এর নতুন ধরণ প্রতিরোধে কার্যকরী। এর মাধ্যমে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ব। যা করোনার নতুন ধরণের সাথে লড়াই করে টিকে থাকতে সাহায্য করে।
বুধবারের এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ৫ মিলিয়ন তরুণ যারা বসন্তে তাদের শেষ করোনা টিকা নিয়েছিলো তারা এখন একটি বুস্টার ডোজ নিতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশিকা বলছে যে, কেউ দুটি ফাইজার টিকা পেয়েছে এবং একটি বুস্টারের জন্য যোগ্য তারা এটি তাদের শেষ শটের পাঁচ মাস পরে পেতে পারে, যা পূর্বে ছয় মাস সুপারিশ করা হয়েছিলো।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন