শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রামে বেলায়েত হোসেনের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার, জানুয়ারী ৬, ২০২২

প্রিন্ট করুন
chatradol 1 1 1

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

বুধবার (৫ জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিলটি কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে আসকার দিঘী ও জামালখান মোড় পেরিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলেন নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন সাহেদ, আরিফুর রহমান, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পী, মাহমুদুর রহমান বাবু, নুর জাফর নাইম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য আল মামুন সাদ্দাম ও আব্বাস উদ্দিনসহ চট্টগ্রাম মহানগর আওতাধীন সব থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন