চলমান ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে ফিলিস্তিনের এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম বাকির হাশাশকে (২১)।
ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী এক ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উত্তরাঞ্চলে নাবলুস নগরীতে একটি এলাকায় প্রবেশ করার পর বালাতা শরণার্থী শিবিরে বাকির হাশামের (২১) মাথায় গুলি করে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘তাদের সৈন্যরা নাবলুসে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য অভিযানকালে সৈন্যদের উপর গুলিবর্ষণকারী এক সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেছে।’
সেনাবাহিনী বলেছে, ‘একজন নিহত হয়েছে। তবে, সৈন্যদের মধ্যে কেউ হতাহত হয়নি।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন