চলমান ডেস্ক: উত্তর পাকিস্তানের শৈলশহর মুরিতে প্রবল তুষারপাতে গাড়ির ভিতর আটকে পড়ে ২২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দেশটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় ১৬-১৯ জনের মৃত্যুর খবর আসলেও পরে জানা গেছে, সেখানে ২২ জন মারা গেছে। খবর হিন্দুস্থান বাংলার
প্রবল তুষারপাতের দরুন লাইনে দাঁড়িয়েছিল গাড়িগুলো। এতে শুরু হয় ট্রাফিক জ্যাম। তবে বরফ কেটে গাড়ি সরানো যায়নি। এ দিকে, তখন বাইরে প্রবল তুষারপাত। এতেই গাড়ির ভিতর আটকে পড়ে মৃত্যু হয় ওই ২২ জনের। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গেছে, ইসলামাবাদের পুলিশ অফিসার নাভিদ ইকবালের পরিবারের আটজন এ দুর্ঘটনায় মারা গিয়েছেন।
এ দিকে, মৃতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। ঘটনার ব্যাপারে জানাতে গিয়ে পাকিস্তানের গৃহমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, ‘ইতিহাসে প্রথম বার পাকিস্তানের শৈলশহরে পর্যটকদের এত ভিড় দেখা গেছে।
পাকিস্তান পুলিশের একটি সূত্রে জানিয়েছে, যারা মারা গেছেন এ ঘটনায়, তাদের মৃত্যুর কারণ হাইপোথারমিয়া। এ হাইপোথারমিয়ার বশবর্তী হয়ে মানুষের শরীরে যে গতিতে তাপ উৎপন্ন হয়, তার চেয়ে বেশি গতি সেই তাপ কমে যেতে থাকে। ফলে শরীরে তাপমাত্রা কমতে থাকে ভয়াবহভাবে। যার ফলে ঘটে যায় মৃত্যু।
পুলিশ জানিয়েছে, অনেকেই গাড়ির ভিতর ‘ফ্রোজেন’ হতে শুরু করেন। তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় বরফ-ঠান্ডার প্রবল দাপটে ঘটে যায় বিপর্যয়। ঘটনাস্থ ইসলামাবাদ থেকে ৪৫ কিলোমিটার দূরে। এমন এক বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে ইতিমধ্যেই তৎপরতা নিয়েছে পাক প্রশাসন। পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন যে, যতক্ষণ না পর্যন্ত কোন উদ্ধারকারী দল এলাকায় প্রবেশ করে বিধ্বস্তদের খাবার, প্রয়োজনীয় সামগ্রী দিয়ে উদ্ধার করছে, ততক্ষণ মুরিতে যেন কেউ প্রবেশ না করে। আপাতত এলাকায় বরফ কেটে রাস্তা পরিস্কারের কাজ শুরু হয়েছে। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে টুইটারে শোক প্রকাশ করেছেন ইমরান খান।
উল্লেখ্য, পাকিস্তানের একাধিক শৈলশহরে চলতি বছরে প্রবল তুষারপাত লক্ষ্য করা গেছে। তেমনই উত্তর পাকিস্তানের মুরিতেও প্রবল তুষারপাতের হতে দেখা যায়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন