চলমান ডেস্ক: লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে জড়িয়ে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত একটি আদালত অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছে। সোমবার (১০ জানুয়ারি) তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, ওয়াকি-টকি রেখে রপ্তানি-আমদানি আইন লঙ্ঘন এবং সিগন্যাল জ্যামার বসানোর দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি শাস্তি একই সঙ্গে চলবে।
এর আগে করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে গত ডিসেম্বরে তাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তা কমিয়ে দুই বছর করা হয়।
৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। সবগুলোর রায় হলে তার ১০০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন