শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

প্রিন্ট করুন
abbfcea2 08c3 4e60 983b c2f0e12dbaf9 1

নিউইয়র্ক: সেবামূলক সংগঠন নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 

নিউইয়র্ক ব্লাড সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়। 

মহামারী ও করোনা ভাইরাস পরবর্তী নিউইয়র্কের হাসপাতালগুলোতে জীবন বাঁচানোর জন্য যখন প্রয়োজনীয় রক্ত সংকট চরম আকার ধারণ করেছে, ঠিক সে সময়ে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের এ উদ্যোগ সব মহলে ব্যাপক প্রসংশিত হয়েছে। 

ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব ও সেক্রেটারি লায়ন মো. সাইফুল ইসলাম, ব্লাড ড্রাইভের কনভেনার লায়ন হাসান জিলানী ও মেম্বার সেক্রেটারি লায়ন এমএস আলমের  সার্বিক তত্বাবধানে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর২ নিউইয়র্কের গভর্নর লায়ন মারিবেল সালাবারিয়া, পাস্ট ডিস্ট্রিক্ট  গভর্নর লায়ন মেধাদী সাই, লায়ন আমাদো সাই, লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট৩১৫-বি বাংলাদেশ লায়ন নাজমুল আহসান, কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট এট লার্জ লায়ন এটর্নি মঈন চোধুরী, ওয়ার্ল্ড ব্লাড ডোনার লায়ন অর্জুন প্রাসাদ।

রক্ত দান কর্মসূচিতে ক্লাবের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ ও ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মো. মতিউর রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আকম রশিদ, লায়ন মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আজাদ, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন লিটু আনাম, লায়ন মো. হেলাল উদ্দীন, লায়ন হারুন ভূঁইয়া, ডিরেক্টর লায়ন মোহাব্বত আখন্দ, লায়ন কামরুল মুজুমদার, লায়ন আকাশ রহমান, লায়ন ডেইসি ইয়াসমিন, লায়ন আজমাইন নিশান, লায়ন আসাদুর রহমান। 

কমিউনিটিতে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কর্মসূচি মহামারীর সময় ফুড সরবরাহ পরবর্তী ফ্রি করোনা, এন্টিবডি টেস্টিং এবং ভ্যাকসিন প্রদান, সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি, ফ্লো শট, শীত বস্ত্র এবং আই গ্লাস বিতরণ, ডাইবেটিক এওয়ার্নেস ইত্যাদি কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্লাবের কে ব্রকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডামসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রোক্লামেশন ও সাইটেসন দেয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন ক্লাবে প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, সেক্রেটারি লায়ন মো. সাইফুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী, লায়ন আবেদ খানম, সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ সায়ীদ, লায়ন মুহাম্মদ আজাদ, পাস্ট ডিষ্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট ২০-আর ২ একেএম মাইক ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন বেবি নাজনীন, লায়ন রকি আলিয়ান, লায়ন জেএফএম রাসেল। 

ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মারিবেল সালাবাড়িয়া সনদপত্র তুলে দেন। তিনি সমাজ সেবায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে লায়ন্স ক্লাবের স্লোগানকে সমুন্নত রাখার জন্য সবাইকে শুভেচ্ছা জানান। 

ক্লাবের সভাপতি লায়ন আহসান হাবিব ব্লাড ডোনারসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে এ কর্মসূচির আহ্বায়ক কমিটি, ক্লাব মেম্বার, ডিস্ট্রিক্ট লিডারস, কমুনিটির নেতৃবৃন্দ, পালকি পার্টি সেন্টার, নিউইয়র্ক ব্লাড সেন্টারের নার্স ও কর্মকর্তাদেরকে ধন্যবাদ দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন