রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

বাইটপোর সভাপতি সামছুদ্দীন ডিসি একুশে এলায়েন্সের চীফ কোঅর্ডিনেটর নির্বাচিত

রবিবার, নভেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
বাইটপোর সভাপতি সামছুদ্দীন ডিসি একুশে এলায়েন্সের চীফ কোঅর্ডিনেটর নির্বাচিত 1

চলমান ডেস্ক: ডিসি একুশে এলায়েন্সের ২০২১ সালের সমাপনি অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেনে এলায়েন্সের কোঅর্ডিনেটর প্রিয়লাল কর্মকার।

নির্বাচন কমিশনার ফয়সাল কাদের ও সহকারী নির্বাচন কমিশনার এন্থনী পি গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিসিইএ গাইডলাইন কমিটির প্রধান শোয়াইব চৌধুরী, নিউজ বাংলার আরিফুর রহমান, ধ্রুপদের হিরন চৌধুরী, স্বদেশের শরাফত হোসেন বাবু, বাকডিসির করিম সালাউদ্দিন ও কচি খান, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির আবু রুমী, আবিয়ার মিজান রহমান, বাইয়ের সালেহ আহমেদ, ডুয়াফীর চুট্টি চৌধুরী, বাকোডিসির মজনু মিয়া, বুয়েটারিয়ান ইউএসএ’র কবির আহমেদ ও সারোয়ার সিদ্দীকি, আমরা বাঙ্গালী ফাউন্ডেশনের জীবক বড়ুয়া, বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশনের হাসান চৌধুরী, ম্যারিল্যান্ড ফ্যান্ডস অ্যান্ড ফ্যামিলির মোহাম্মদ কাজল ও লীনা চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রিয়লাল কর্মকার জানান, দীর্ঘ দুই বছর অনেক পরিশ্রমের ফলে ডিসি ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডের গত বারের ২৭টি সংগঠনের যৌথ উদ্যোগে সম্মিলিতভাবে একুশে উদযাপনের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে ২৭টি সংগঠন এতে সই করেছে। আর এ নীতিমালার অধীনেই প্রথম বারের মত এবার নির্বাচন হচ্ছে। নীতিমালার সব নিয়ম কানুন মেনে বাইটপো আগামী বছর হোস্টিংয়ের জন্য তাদের আবেদন জমা দিয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত সতর্কতার সাথে তাদের আবেদন পরীক্ষা-নিরীক্ষার পর তাদেরকে আগামী বছর একুশে এলায়েন্সের হোস্টের জন্য নির্বাচিত করেছে। সে সাথে বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদকে চীফ কোঅর্ডিনেটর হিসাবে নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে সবাই সামছুদ্দীন মাহমুদকে স্বাগত ও অভিনন্দন জানান এবং একুশে উদযাপনের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

সামছুদ্দীন মাহমুদ একুশে এলায়েন্সের ২৭টি সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে  আগামীতে সবাইকে নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন প্যান্ডামিকের কারণে গত বছর ভার্চুয়াল অনুষ্ঠান হলেও এ বছর সরাসরি অনুষ্ঠান হবে। এ বিষয়ে বিশদ পরিকল্পনা ও উপ কমিটির গঠন কল্পে শিগগির পরবর্তী সভার তারিখ ঘোষণা করা হবে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন