রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগেও এখন বাংলাদেশিদের জয়জয়কার

সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
bangladeshi american police association 1

নিউইয়র্ক: বাংলাদেশী আমেরিকানদের সাফল্য আরো একধাপ এগিয়ে গেছে। গত কয়েকদিন আগে নিউইয়র্ক সিটির সিভিল সার্ভিস কমিশন ট্রাফিক  সুপারভাইজার পদের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশের পর দেখা গেছে নিউইয়র্ক পুলিশে ট্রাফিক  সুপারভাইজার পরীক্ষায় ৪০০ বাংলাদেশি উত্তীর্ণ হয়েছে। 

নিউইয়র্ক পুলিশে ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, ডিটেকটিভ, পুলিশ অফিসার সহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে বিপুল বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা । নিয়মিত পুলিশের পাশাপাশি এখন ট্রাফিক বিভাগে পাহাড়সম সাফল্য এসেছে । সম্প্রতি ট্রাফিক এজেন্ট থেকে সুপাইভাইজার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চার শতাধিক বাংলাদেশি । আর এই সাফল্যের নেপথ্যে রয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ আসোসিয়েশন (বাপা)

বাপা’র মিডিয়া লিয়াজো ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান , ১৯৯৬ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত হয় ট্রাফিক বিভাগ। ২০০০ সালে ট্রাফিক বিভাগে বাংলাদেশিদের যোগদান বাড়তে থাকে ।

তিনি জানান, বর্তমানে নিউইয়র্ক সিটিতে ট্রাফিক বিভাগে প্রায় ৯০০ বাংলাদেশী  বংশোদ্ভূত  আমেরিকান কর্মরত আছেন। এই দীর্ঘ ২১ বছরে নিউইয়র্ক পুলিশে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন প্রায় মাত্র ১০৫ জন বাংলাদেশির। এই হিসাব সামান্য কমবেশী হতে পারে।

অন্যদিকে বহু বাংলাদেশি ট্রাফিক এজেন্ট হিসাবে যোগ দিলেও সুপারভাইজার হিসাবে পদোন্নতি পাচ্ছিলে না । যোগ্যতা থাকা সত্ত্বেও যথাযথ প্রশিক্ষণ বা পরামর্শ পাচ্ছিলেন না তারা । এ ব্যাপারে বাংলাদেশি আমেরিকান পুলিশ আসোসিয়েশন এগিয়ে আসে । ২০০০ সালের মার্চ মাসে একসঙ্গে তারা প্রায় চারশ বাংলাদেশি ট্রাফিক এজেন্টকে প্রশিক্ষণ প্রদান করেন । এরপর তারা অংশ নেন পদোন্নতির পরীক্ষায়। আর এই প্রশিক্ষণের মাধ্যমে আসে শতভাগ সাফল্য। পরীক্ষায় উত্তীর্ণ ৮৫২ জনের মধ্যে চারশ জনই বাংলাদেশি। এমনকী মেধা তালিকায় উত্তীর্ণ প্রথম একশ জনের তালিকায় ৫০ জনই বাংলাদেশি।

বাপার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী জানান ট্রাফিক এজেন্টদের জন্য সুপারভাইজার পরীক্ষার আগে অনলাইন চ্যাটরুম তৈরী, ক্লাশ পরিচালনা , অনলাইন পাঠ সংযোজন , অনলাইন মডেল পরীক্ষার প্রশ্ন তৈরী ও অন্যান্য সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বাপার সাবেক ট্রাস্টি সার্জেন্ট আব্দুল লতিফ ও বাপার সাবেক বোর্ড মেম্বার আব্দুল জলিলকে দায়িত্ব প্রদান করা হয়েছিলো আমরা সফলতাও পেয়েছি এবং পরবর্তীতেও আমরা এর ধারাবাহিকতা বজায় রাখার আশা ব্যাক্ত করেন । পরীক্ষার বিষয় ভিত্তিক তথ্য উপস্থাপন করেন  ডিপার্টমেন্ট সুপারভাইজার -২ মোহাম্মদ ইসলাম , ট্রাফিক ম্যানেজার মোহাম্মাদ নুসরাত আলী , বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী , বাপার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সর্জেন্ট এরশাদ সিদ্দিকী বাপার প্রাক্তন সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক , বাপার সাবেক বোর্ড  মেম্বার সার্জেন্ট ফুয়াদ হোসাইন , বাপার প্রতিষ্ঠাতা প্রাক্তন সভাপতি  লেফটেন্যান্ট  সৈয়দ সুমন (অব:) এছাড়া প্রস্তুতি ক্লাসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  বাপার সেক্রেটারি  লেফটেন্যান্ট একেএম আলম ( প্রিন্স ), বাপা বোর্ড মেম্বার  অফিসার রাসেক মালিক, অফিসার মাহাবুব জুয়েল , অফিসার মামুন সরদার , অফিসার মেহেদী মামুন, অফিসার জসিম মিয়া, নিউইয়র্ক পুলিশের অক্সিলারি লেফটেন্যান্ট সৈয়দ এনায়েত আলী ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী , মোঃ মহিউদ্দিন সহ বাপা’র অন্যান্য সদস্যবৃন্দও টিউটেরিয়াল ক্লাশে উপস্থিত হয়ে সবাইকে সহযোগিতা  প্রদান করেন । উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বিভাগে চার শতাধিক নিয়মিত অফিসার রয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজন নারী কর্মকর্তাও রয়েছেন।

বাংলাদেশি সহকর্মীদের পেশাগত উন্নয়ন ছাড়াও বাংলাদেশি কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করছে বাপা। যা ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম ( প্রিন্স ) ট্রাফিক বিভাগে  সুপারভাইজার হিসাবে উত্তীর্ণ হওয়া বাংলাদেশিদের উত্তীর্ণ হাওয়া ট্রাফিক এজেন্টদের অভিনন্দন জানিয়েছেন ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন