নিজস্ব প্রতিবেদক: দেশে এখন টাকার পরিবর্তে ডলার দিয়ে ঘুষ লেনদেন হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার কারারক্ষী পদে এক চাকরিপ্রার্থীর করা রিটের শুনানিকালে এমন মন্তব্য করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ।
শুনানির এক পর্যায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ‘গণমাধ্যমে দেখা যায় বস্তায় বস্তায় টাকা ঘুষ লেনদেন হয়।’ আবেদনকারীর আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘এটা আরেকটা জাহালম কাণ্ড।’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা আরও বড় কিছু। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ। কেননা, জাহালম তো একজন ছিলেন। আর এখানে অনেকে ভিকটিম।’
হাইকোর্ট বলেন, ‘এ রকম একটি স্পর্শকাতর জায়গায় যদি এমন অনিয়ম হয়, তাহলে কিন্তু এটা অশনিসংকেত। বেশ বড় ধরনের অভিযোগ এটা। এখানে দুদকের আইনজীবী আছেন, তাঁর সামনেই বলি—এখন আর টাকায় নয়, ঘুষ লেনদেন হয় ডলারে। এসব বিষয় দুদক তো দেখে না।’
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন