সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

রোববার চিটাগাং এসোসিয়েশন নর্থ আমেরিকার ঈদে মিলাদুন্নবীর মাহফিল ও মেজবান

শনিবার, অক্টোবর ১৬, ২০২১

প্রিন্ট করুন
রোববার চিটাগাং এসোসিয়েশন নর্থ আমেরিকার ঈদে মিলাদুন্নবীর মাহফিল ও মেজবান 1

নিউইয়র্ক: চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান রোববার (১৭ অক্টোবর) বাদে মাগরিব অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কের ব্রুকলীন ম্যাকডোনাল্ড এভিনিউস্থ চট্টগ্রাম সমিতি ভবনে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রধান বক্তা থাকবেন মুফতী সাইয়্যেদ আনসারুল করীম আল-আজহারী। বিশেষ বক্তা থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্কের ব্রুকলীন শাখার সভাপতি মাওলানা শফিউল আজম কোরাইশী আল কাদেরী।

মাহফিল ও মেজবানে মহিলাদের জন্য সু-ব্যবস্থা থাকবে।

এতে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন মাহফিল ও মেজবান আয়োজন কমিটির আহবায়ক মোহাম্মদ হারুন মিয়া, সদস্য সচিব নুরুস ছাফা ও সমন্বয়কারী আকতার উল আজম।

উল্লেখ্য, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে মোহাম্মদ আহসান হাবিব ও মোহাম্মদ মোক্তাদির বিল্লাহ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন