নিউইয়র্ক: প্রতি বারের মত এবারো ঈদে মিলাদুন্নবী (স.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়েছে। এতে একই সাথে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানেরও আয়োজন।
রোববার (৩১ অক্টোবর) বাদ আছর এ ঈদে মিলাদুন্নবী (স.) ও মেজবান আয়োজন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কুইন্সের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবীর (স.) মাহফিলে প্রধান অতিথি ছিলেন আওলাদের রাসুল (স.) ও বাংলাদেশের দিনাজপুর জেলার ইসলামীক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ড. সাইয়িদ এরশাদ আহম্মেদ আল বোখারী।

প্রধান বক্তা ছিলেন নিউইয়র্কের উডসাইডের আহলে বাইয়াত জামে মসজিদের খতিব ডাক্তার মুফতী সৈয়দ আনসারুল করিম আল-আজহারী। সভাপতিত্ব করেন ইউএসএ ওলামা সোসাইটির সভাপতি ও নিউইয়র্কের এস্টোরিয়ার গাউছিয়া জামে মসজিদের খতিব আল্লামা জালাল সিদ্দিকী।
এ আয়োজনে নাত পরিবেশন করে আল কোরানা একাডেমি।


অন্য দিকে, মেজবানে দুই হাজারের অধিক লোক উপস্থিত ছিলেন। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার কমিউনিটির এক্টিভিষ্ট মনির আহমেদ, আইয়ুব আনসারি, আহসান হাবিব, মাকসুদুল হক চৌধুরী, হারুনুর রশিদ, সামছুল চৌধুরী, কাজী আযম, কামাল উদ্দিন মিঠু, মতিউর চৌধুরী, আশরাফ আলী খান লিটন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন