নিউইয়র্ক: কমিউনিটি এক্টিভিস্ট ও সমাজ সেবকদের নিয়ে গঠিত হয়েছে ‘জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটি ইনক‘ নামের নতুন একটি সংগঠন। সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং মানুষের কল্যাণে কাজ করবে সংগঠনটি। এটি হবে একটি অলাভজনক সংগঠন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত আটটায় কমিউনিটি এক্টিভষ্ট কাজল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনটি গঠন করা হয়।
সংগঠনটি পরিচালনার জন্য একটি প্রস্তাবিত কমিটি এবং একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

প্রস্তাবিত কমিটিতে লিটু চৌধুরীকে প্রেসিডেন্ট এবং মনজুর মোরশেদকে সেক্রেটারি করা হয়েছে। আহসান হাবীব, শাহ সেলিমউল্লাহ, মোহাম্মদ শফি, হোসাইন রানা এবং হাফিজ আহমদকে সহ সভাপতি করা হয়েছে। এ ছাড়া শাহাদাৎ হোসাইন রাজু ও মোহাম্মদ সেলিমকে জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব দেয়া হয়েছে।
সংগঠনের উপদেষ্টা কমিটিতে রয়েছেন আবদুল আজীজ, বেবী নাজনীন, ডাক্তার সরোয়ার জাহান, সোহাগ খান, কাজী জামান উদ্দিন, মনসুর আহমেদ, আলম নওমি, ডাক্তার শিবলী, নাঈম খান, মোহাম্মদ আলী বাবু, মো. মাসুদ হোসাইন, ফাহাদ সোলাইমান ও শাহ জে চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন বেবী নাজনীন, আলমগীর খান আলম, মোহাম্মদ আজিজ, তৌহিদ শিবলী, খাইরুল ইসলাম খোকন, মো. আলম, কাজল মাহমুদ, মনজুর মোরশেদ, জীবন শফিক, মোহাম্মদ রইস উদ্দিন, নিতাই বাগচী শুভ, শাহাদাৎ হোসেন, শফি মিয়া, সেলিম আহমদ, রাজন হাসান, আবদুর মাহমুদ, মো. শাহাদাৎ হোসাইন রাজু প্রমুখ।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন