শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ

মঙ্গলবার, নভেম্বর ২, ২০২১

প্রিন্ট করুন
যুক্তরাষ্ট্রে হ্যালোইনে ম্যানহাটনে বিভিন্ন সাজে নাগরিকরা 2 1

চলমান ডেস্ক:

বাংলাদেশের খুলনা জেলার শিয়ালী গ্রামসহ  সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। সমাবেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও অসাম্প্রদায়িক চেতনার লোক মিছিলে অংশ গ্রহণ করেন।বাংলাদেশী হিন্দুস ইন ইউএসএ, হরি চাঁদ গুরু চাঁদা আন্তর্জাতিক মতুয়া মিশন ইনক, মহিলা হিন্দু সংগঠনসহ একাধিক সংগঠনের ব্যানারে টাইম স্কায়ারে, জ্যাকসন হাইটস, জ্যামাইকায়সহ প্রায় ১০ টি স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।

২৩ অক্টোবর ওয়াসিংটন ডিপার্টমেন্ট অফিস ভবনের সামনে সাম্প্রদায়িক অত্যাচারের বিরুদ্ধে সভা হয়েছে।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন হিন্দু নেতা বিদ্যুত সরকার, দীলিপ নাথ, শ্যামল চক্রবর্তী, প্রিয়তোষ দে, দিপক দে, ডাঃ সাসি, সুশীল সিং, শম্পা বনিক, বানীভ্রত ঘোষ, বিল্পব দত্ত, মিতা চক্রবর্তী।

সভায় বক্তরা বলেন, বাংলাদেশে সম্প্রদায়িক হামলার ঘটনায় মৌলবাদিরা জড়িত। তার সাথে হাত মিলিয়েছে শেখ হাসিনার সরকার। তা না হলে মন্ত্রী এমপিরা ঘটনার সুষ্ঠ তদন্ত না করে একের পর এক মিথ্যা বিবৃতি দিতে পারতেননা।

এ সময় সমাবেশে আগত সাধারণ হিন্দুরা বিভিন্ন মন্ত্রী এমপিদের নাম ধরে মিথ্যুক মিথ্যুক বলে স্লোগান দেন।হিন্দু নেতারা আরো বলেন, বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোকজন বেদাবেদ ভুলে একসাথে বসবাস করবে এটাই আমাদের প্রত্যাশা। যে যেখানে থাকি দিন শেষে আমরা সবাই বাঙ্গালী এই চেতনা সবাইকে ধারণ করার আহবান জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন