নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় হোমকেয়ার কোম্পানি এম এন্ড এন হোমকেয়ারের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) উডহ্যাভেনের জয়া পার্টি হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় এম এন্ড এন হোমকেয়ারের বিভিন্ন জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে কোম্পানির সাফল্য কামনা করে দোয়া করা হয়। এর আগে নিজেদের মধ্যে খোস-গল্পে মেতে উঠেন অতিথিরা। এক অন্যের সাথে কথার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি ও খোঁজ খবর নেওয়ার কাজটিও সেরে নেন। অনুষ্ঠানে ছিলো বাহারি রকমের খাবারের পসরা।
কোম্পানীর প্রধান নির্বাহী (সিইও) সামিউল চৌধুরী বলেন, এম এন্ড এন হোমকেয়ার একটি জনপ্রিয় কোম্পানিতে পরিণত হয়েছে। এই কোম্পানি শুধু অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য নয়। সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার জন্য বদ্ধপরিকর। এসময় তিনি কোম্পানির সমৃদ্ধির জন্য সকল কর্মকর্তা ও কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
কোম্পানির ব্যবসা উন্নয়ন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, কোম্পানির ভালো অবস্থানের জন্য উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি বলের, আমরা গ্রহকদের সেবার মান আরো বৃদ্ধি করতে নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি। আশা করছি গ্রাহকরা আমাদের পাশে থাকবে।
এমএইচ/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন