নিউইয়র্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে বালাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক। রোববার (২৮ নভেম্বর) বাদ এশা নিউইয়র্কের জ্যাকসন হাইটস রোজভেল্ট এভিনিউ ৭২ স্ট্রীটের জামে মসজিদ ও ইসলামী সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, পারভেজ সাজ্জাদ আবুল কাশেম, মো. মনির হোসেন।
উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি নাছিম আহমেদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রধান উপদেষ্টা জামালুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ছাইদুর খান ডিউক, সাবেক সভাপতি নুরুল আমিন পলাশ, সাবেক প্রধান উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, সাবেক সভাপতি মো. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুকুল ও নাসির উদ্দিন।
অন্যদের মধ্যে মো. বাচ্চু মিয়া, আমিনুল ইসলাম আমিন, আব্দুল মান্নান হোসাইন, নজরুল ইসলাম, মো. সেলিম, আরাফাত রাজু, নাভিদ হোসেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবদুস ছাদিক।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন