শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

টেক্সাসে বন্দুক হামলায় নিহত স্ত্রীর মৃত্যুশোকে চলে গেলেন স্বামীও

শুক্রবার, মে ২৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্কুলে মঙ্গলবার (২৪ মে) বন্দুকধারীর গুলিতে নিহত একজন শিক্ষকের স্বামী ঘটনার দুই দিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাদের স্বজনরা বলছেন,  স্ত্রী মারা যাওয়ার শোক সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে। তার নাম জো গার্সিয়া। তিনি ইউভালডির এলিমেন্টারি স্কুলে নিহত শিক্ষক ইরমা গার্সিয়ার স্বামী।’ খবর বিবিসির।

স্থানীয় গণ মাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ইরমা গার্সিয়া মৃত্যুর আগপর্যন্ত শিশুদের জড়িয়ে ধরে রেখেছিলেন। ক্লাসের শিক্ষার্থীদের রক্ষায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি একজন নায়ক।’

রব এলিমেন্টারি স্কুলে ২৩ বছর ধরে শিক্ষকতা করেছেন ইরমা। জো গার্সিয়া ও ইরমার ২৪ বছরের বিবাহিত জীবন। তাদের চার সন্তান রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ মে) ট্রেক্সাসের স্যান অ্যান্তোনিওর ইউভালডি শহরের ওই স্কুলে প্রবেশ করে ১৮ বছর বয়সী এক তরুণ। সে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করে। এরপর পুলিশের সাথে গুলি বিনিময়ে ওই হামলাকারীও নিহত হয়।

যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত ২১২টি গুলির ঘটনা ঘটেছে। যেখানে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন