নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে একের পর এক ঘটছে বন্দুক হামলার ঘটনা। এতে কপালে চিন্তার ভাঁজ সকলের। এবার খোদ ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজের স্কুলে বন্দুক হামলার ঘোষণা দিয়েছে এক কিশোর! বৃহস্পতিবার (২৬ মে) রাতে ১৬ বছর বয়সী ওই কিশোরকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ।
জানা গেছে, ওই কিশোর সাফোক কাউন্টির বেলপোর্ট হাই স্কুলের শিক্ষার্থী। সে নিজের স্কুলে শুক্রবার ভয়াবহ বন্দুক হামলা চালানো হবে— এমন বিষয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে বেলপোর্টের বাড়ি থেকে আটক করা হয়।
জেলা অ্যাটর্নি রেমন্ড টিয়ারনি বিষয়টি নিশ্চিত করে বলেন,”আমরা এই হুমকি গুরুত্ব সহকারে নিয়েছি। পাশাপাশি আমাদের সন্তানদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। কিশোরটির বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি এবং উত্তেজিত হয়রানির অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তাকে সাজা দেওয়া হবে।”
তিনি বলেন, “আমাদের বিচারকদের এই বিপর্যয়কর ‘জামিন সংস্কার’ ঠিক করতে হবে। আমি সাফোক কাউন্টিতে বাবা-মা, শিক্ষক, স্কুলের কর্মকর্তা, আইন প্রয়োগকারী এবং স্কুল নিরাপত্তা জোরদারে করে যাচ্ছি। আমাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার বিষয়ে কাজ করার জন্য একটি স্কুল সেফটি সামিটের আয়োজন করছি।”
“আমি সাফোক পুলিশকে তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। এই হুমকির কথা জানার পর, তারা হুমকির জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে এবং ব্যবস্থা নিতে আমার অফিসের সাথে কাজ করেছিল। তারা তদন্ত করে বাড়িতে বন্দুক না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন,”— যোগ করেন টিয়ারনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার টেক্সাসের উভালদেতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে ১৯ জন চতুর্থ শ্রেণির শিক্ষার্থীসহ ২১ জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জামিন ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। আর এর কয়েকদিন পর কথিত এই হুমকিটি আসে। যা গুরুত্বের সাথে নিয়েছব পুলিশ ও জেলা প্রশাসন।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন