শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

/  

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি (ভিডিও সহ)

মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

প্রিন্ট করুন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

২৬ এপ্রিল রাত ১১ টার দিকে খাবার বাড়ি রেস্টুরেন্টের ভেতর জ্যাকসন হাইটসের স্থানীয় বাসিন্দা শাহাদাত রাজু ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান একটি সভার বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় তৌফিক নামের এক ব্যাক্তি রাজুর পক্ষ হয়ে মশিউরের সাথে উচ্চ স্বরে কথা বলতে শুরু করেন। তার উচ্চ স্বরে ঝগড়া করার কারণে রেস্টুরেন্টের গ্রাহকরা আতংকিত হয়ে পড়েন। খাবার বাড়ির পার্টি হলের ম্যানেজার শিমুল তৌফিককে বাইরে গিয়ে বিতর্ক করার অনুরোধ জানান। তৌফিক তার কথা না শুনে আরো উচ্চ স্বরে কথা বলতে শুরু করেন এবং ম্যানেজারকে গালিগালাজ করতে থাকেন।

এ সময় রাজু এগিয়ে আসলে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। কমিউনিটি এক্টিভিষ্ট আবুল কাশেম রাজুকে নিবৃত করার চেষ্টায়  সরিয়ে দিলে তৌফিক তখন রেস্টুরেন্টের বাইরে চলে যান। কিন্তু তৌফিক অনবরত গালিগালাজ করতে থাকেন। এ সময় তৌফিককে দুইজন কৃষ্ণাঙ্গ নিবৃত করার চেষ্টা করেন। কোন কিছুতেই তৌফিক নিবৃত না হলে স্থানীয় লোকজন তার উপর চড়াও হয় এবং কিল ঘুষি মারতে থাকেন। এ সময় কমিউনিটি এক্টিভিষ্ট এস্টোরিয়ার জাবেদ উদ্দিন, জ্যাকসন হাইটসের ব্যবসায়ি হোসেন সোহেল রানা সহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। গণপিটুনিতে তৌফিক আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং তৌফিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য আহত তৌফিক সিলেটের বাসিন্দা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন