শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শিরোনাম

বর্তমান অস্বস্তিকর পরিস্থিতি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের রেশ: রিজভী

সোমবার, মার্চ ১৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আজকে জনপদ থেকে জনপদের যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা শেখ হাসিনার দুঃশাসনের ফসল, ফ্যাসিবাদী শাসনের রেশ। ড. ইউনূসকে এর প্রতিকার করতে হবে।”

সোমবার (১৭ মার্চ) শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘‘আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কি না, কোনো মানুষ রয়েছে কি না— এই অনুসন্ধান যখন মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা নিরাপদ নয়। তাও কী, নিজের আত্মীয়র বাড়িতে! এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না।”

তিনি বলেন, ‘‘রাষ্ট্র ও সমাজে যখন অপরাধীরা রাজত্ব করে, তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত ১৬ বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধীরা, ধর্ষকরা, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ীরা, মাফিয়া চক্র ও ক্যাসিনো মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। এই আধিপত্যের কারণেই একটি অপরাধ, আরেকটি অপরাধের জন্ম দেয়। কালো টাকা বিস্তারের কারণেই সমাজে অন্যান্য অপরাধ সংঘটিত হয়।’’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন