ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার একজন সদস্য।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরাইলি আর্মি রেডিওতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্য গিলা গামলিয়েল এ কথা জানিয়েছেন।
এর আগে, বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ এক পোস্টে লেখেন, ইসরাইল ও লেবাননের নেতারা ‘আগামীকাল’ কথা বলবেন।
তবে বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে হতে যাওয়া যোগাযোগের বিষয়ে তারা অবগত নন। এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন