সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিরোনাম

৪০০ কোটি টাকা ব্যয়ে ৫০ লাখ প্রবাসীকে ভোটার করার উদ্যোগ ইসির

শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বের ৪০টি দেশে থাকা প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশির মধ্যে অন্তত ৫০ লাখকে ভোটার করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

ইসির হিসাব অনুযায়ী, এই কার্যক্রমে ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা। এর মধ্যে অনলাইন নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ তৈরিতে ধরা হয়েছে ৪৯ কোটি টাকা এবং পোস্টাল ব্যালটের জন্য প্রতি ভোটারে ৭০০ টাকা, যা মিলিয়ে ৩৫০ কোটি টাকা।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, সীমিত আকারে হলেও আসন্ন নির্বাচনেই প্রবাসীদের ভোটে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ জন্য প্রবাসীদের অনলাইনে এনআইডি ব্যবহার করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনকারীরা ডাকযোগে ‘সিম্বল ব্যালট’ পাবেন এবং ভোট দিয়ে আবার ডাকযোগেই তা ফেরত পাঠাবেন।

প্রবাসীদের পাশাপাশি নির্বাচন কর্মকর্তারা ও কারাগারে থাকা বন্দিরাও এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন