চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি পানত্রিশা এলাকায় অবস্থিত বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের ২০২৬–২৭ সেশনের ব্যাচ প্রতিনিধি প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্যানেল প্রকাশ করা হয়।
ঘোষিত প্যানেলে বিভিন্ন ব্যাচ থেকে প্রতিনিধিত্ব করছেন—ব্যাচ-০৩ থেকে জাবেদ হোসেন ও আকিবুল ইসলাম; ব্যাচ-০৪ থেকে নুর হোসেন ও আতিক হাসান; ব্যাচ-০৫ থেকে এরশাদুর রহমান ও মোঃ জমির উদ্দিন; ব্যাচ-০৬ থেকে মোঃ মাঈন উদ্দিন ও এরফান উদ্দিন; ব্যাচ-০৭ থেকে জয় চৌধুরী ও রিফাত হোসেন; এবং ব্যাচ-০৮ থেকে মোঃ ছমিম ও মোঃ ফারমান উদ্দিন।
আয়োজকরা জানান, প্রাক্তন ছাত্রদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখাই এই সংসদের মূল লক্ষ্য।
ব্যাচ-০৩ এর প্রতিনিধি জাবেদ হোসেন বলেন, “এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, যা ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কাজে ইতিবাচক ভূমিকা রাখবে।”
ব্যাচ-০৪ এর প্রতিনিধি আতিক হাসান বলেন, “আমরা চাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে। প্রাক্তনদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ উদ্যোগ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তারা আশা প্রকাশ করেন, নতুন এই প্যানেল ভবিষ্যতে বিভিন্ন সৃজনশীল ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রাক্তন ছাত্র সংসদের এই উদ্যোগ শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন