শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

আইএইএর ‘রাজনীতিকরণ’ দেশগুলোকে এনপিটি ত্যাগে উৎসাহিত করবে: ইরান

শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

প্রিন্ট করুন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নর্সে ইরানের বিরুদ্ধে গৃহীত প্রস্তাবকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে সংস্থাটির এমন ‘রাজনীতিকরণ’ ও ‘বাধাসৃষ্টিকারী’ কর্মকাণ্ড দেশগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যেতে উৎসাহিত করতে পারে বলেও সতর্ক করেছে ইরান। খবর মেহের নিউজ এজেন্সির।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন। আইএইএ বোর্ড অব গভর্নর্সে ইরানবিরোধী প্রস্তাব পাস হওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

রেজাই বলেন, ‘বোর্ড অব গভর্নর্সে গৃহীত ইরানবিরোধী প্রস্তাবটি অবৈধ, কারিগরি ভিত্তিহীন, পুরোপুরি রাজনৈতিক এবং অগ্রহণযোগ্য। এতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী চাপের স্পষ্ট ছাপ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইএইএর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাধাসৃষ্টিকারী কর্মকাণ্ড দেশগুলোকে এনপিটি থেকে সরে যাওয়ার দিকে ঠেলে দেবে।’

ইরানি এই কর্মকর্তা দাবি করেন, আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে বৈশ্বিক পরমাণু নিরস্ত্রীকরণ ও নজরদারি ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন