গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানা গেছে।
দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৯১১ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। সম্প্রতি ভাইরাসটির প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
২৯ আগস্ট পর্যন্ত পাওয়া তথ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৯৪৫ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৮৬২ জন। এরপর মাত্র দুইদিনের ব্যবধানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।
চলতি বছরের মে মাসে ইবোলার বর্তমান প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর সংক্রমণ দেশটির ছয়টি প্রদেশের প্রায় ৬০টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতুরি, উত্তর কিভু ও হাউত-উয়েলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাস। এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো নির্দিষ্ট টিকা বা চিকিৎসা নেই। সংক্রমণ নিয়ন্ত্রণে রোগী শনাক্তকরণ, সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সংঘাত, বাস্তুচ্যুতি, স্বাস্থ্যকর্মীর সংকট এবং দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছাতে না পারায় ইবোলা নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন