শুক্রবার, ০৮ মে ২০২৬

শিরোনাম

মালিতে আল-কায়েদা সংশ্লিষ্টদের হামলায় নিহত ৫০

শুক্রবার, মে ৮, ২০২৬

প্রিন্ট করুন

মধ্য মালিতে বুধবার (৬ মে) রাতে আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা দুটি গ্রামে হামলা চালিয়ে প্রায় ৫০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে সরকারপন্থি আত্মরক্ষাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষ রয়েছেন বলে বৃহস্পতিবার (৭ মে) রয়টার্সকে জানিয়েছেন তিনটি সূত্র।

মালিতে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। গত এপ্রিলের শেষ দিকে আল-কায়েদা-ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আলৃ-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এবং তুয়ারেগ-প্রধান বিদ্রোহী সংগঠন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) একযোগে মালিজুড়ে হামলা শুরু করার পর থেকে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছিল।

সূত্র তিনটি জানিয়েছে, হামলাকারীরা মপতিৃ অঞ্চলের দুটি এলাকাকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলোর কাছের শহর ব্যাংকাসের এক বাসিন্দাও বুধবার রাতের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতের সংখ্যা বা হামলাকারীদের পরিচয় জানাতে পারেননি।

তিনি বলেন, ‘অজ্ঞাতনামা সশস্ত্র লোকজন গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং লুটপাট করে।’

নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। ওই অঞ্চলে সন্ত্রাসী হামলা ঠেকাতে মালির সেনাবাহিনীর মিত্র হিসেবে স্থানীয় আত্মরক্ষাবাহিনী ও শিকারি দলগুলো প্রায়ই গ্রামগুলো পাহারা দেয়।

এ ঘটনায় মালির সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন