রাশিয়ার ডিজেল উৎপাদনকারী স্থাপনা ও তেল শোধনাগারে হামলা বন্ধ করার জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে। খবর আনাদোলুর
স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, রাশিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করা হয়। কিন্তু ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি উৎপাদন ও সরবরাহে সমস্যা তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডিজেল উৎপাদনকারী স্থাপনা ও তেল শোধনাগারে হামলা না চালাতে বলেছি।’
ট্রাম্পের মতে, রাশিয়া থেকে ডিজেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে সমস্যা হওয়ায় এর দাম বেড়ে যাচ্ছে। আর এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে সারা বিশ্বের ওপর।
তিনি বলেন, ‘রাশিয়া থেকে ডিজেল সরবরাহে বাধা তৈরি হওয়ায় দাম বাড়ছে, যা পুরো বিশ্বের জন্য ক্ষতিকর। এই পরিস্থিতি আমাদের থামাতে হবে।’


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন