শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

লাগডিয়া ম্যারিয়টে তিন দিনের ‘বাংলাদেশ কনভেনশন’ ৩-৫ সেপ্টেম্বর (ভিডিও)

বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১

প্রিন্ট করুন
az 1

নিউইয়র্ক: দুই বছর ধরে করোনা ভাইরাসের কষ্টদায়ক স্মৃতি পেছনে ফেলে নিউইয়র্ক শহর ফিরছে আপন গতিতে। নতুন উচ্ছাসে আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী লাগডিয়া ম্যারিয়টে বাংলাদেশ কনভেনশনের আয়োজন করা হয়েছে। কমিউনিটির লোকজনকে উজ্জীবিত ও সাংস্কৃতিক মিলন মেলা করতে এ কনভেনশন।

জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সোমবার (৩০ আগস্ট) রাত নয়টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান কনভেনশনের আহ্বায়ক ডাক্তার চৌধুরী হাসান এমডি। এতে কনভেনশনের সদস্য সচিব আলমগীর খান আলম, কনভেনশনের চেয়ারম্যান বিশিষ্টরিয়েলটর ও কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ আজাদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কনভেনশনের বিভিন্ন দিক তুলে ধরেন লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু, কমিটির সচিব মোহাম্মদ খায়রুল আলম, কালচারাল সম্পাদক শিবলী সাদিক। 

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজাদ বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমেরিকার সর্বত্র বাংলা সংস্কৃতি আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বাংলাদেশী অভিবাসীদের সম্মেলন এটি।

তিনি জানান, সম্মেলনে এক ঝাঁক স্বনামধন্য শিল্পী গান পরিবেশন করবেন। অনুষ্ঠান উপভোগ করতে কোন প্রবেশ মূল্য লাগবে না।

আরো পড়ুন: জ্যাকসন হাইটসে ‘এলমহার্ষ্ট মেডিকেল’ উদ্বোধন (ভিডিও)
আরো পড়ুন: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি (ভিডিও সহ)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন