সৌদি আরবের রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোর মালিকানাধীন রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নিরাপত্তার কারণে শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শোধনাগার থেকে কালো ধোঁয়া উড়ছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরান সৌদির তেল অবকাঠামোতে হামলা চালিয়ে থাকতে পারে।
উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার। এখানে প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয়। এটি সৌদি আরবের অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন