অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ ও বিদ্বেষমূলক আচরণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়া প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্ক-এর সাম্প্রতিক এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির আদিবাসী সিনেটর লিডিয়া থর্প। তিনি এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সিনেটর থর্পের মতে, দেশটিতে বর্তমানে ফিলিস্তিনিবিরোধী যে পরিবেশ তৈরি হয়েছে, তার পেছনে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মূলধারার গণমাধ্যমের দায় রয়েছে। তিনি অভিযোগ করেন, এসব পক্ষ সরাসরি বা পরোক্ষভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ উসকে দিচ্ছে।
বিক্ষোভ দমনে সরকারি তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন, তাদের কণ্ঠরোধ করার জন্য বিক্ষোভ সংক্রান্ত আইনগুলো আগের চেয়েও কঠোর করা হয়েছে।
তিনি মনে করেন, এই আইন পরিবর্তনের মাধ্যমে ফিলিস্তিনি এবং তাদের সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
থর্প আরও সতর্ক করে বলেন, যদি অস্ট্রেলিয়া একটি জাতি হিসেবে শান্তি ও সংহতি বজায় রাখতে চায়, তবে সব ধরনের বর্ণবাদকে সমূলে উপড়ে ফেলতে হবে। অন্যথায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন