যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, চলতি সপ্তাহের শেষেই ইউরোপের কোনো এক স্থানে এ চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর সামা টিভির।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানান, চুক্তির নথিপত্র প্রস্তুতের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।
তিনি বলেন, চুক্তিটি খুব শিগগিরই সম্পন্ন হবে বলে আমি মনে করি।’
ট্রাম্পের দাবি, এই চুক্তি নিয়ে ইরানও অন্যান্য পক্ষের মতোই আগ্রহী। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা চুক্তিটির অনুমোদন দিয়েছেন বলেও তিনি বিশ্বাস করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষ সফলভাবে আলোচনা শেষ করতে কাজ করছে।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি নিজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ট্রাম্প আরও বলেন, ‘চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
তার মতে, এতে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন