সোমবার, ১৩ জুলাই ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রকে চুক্তির প্রতিশ্রুতি মানতে বলল ইরান

সোমবার, জুলাই ১৩, ২০২৬

প্রিন্ট করুন

মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরানও আর ওই সমঝোতা মেনে চলবে না বলে সতর্ক করেছে।

সোমবার (১৩ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

তিনি বলেন, ইরান প্রতিটি আলোচনায় অত্যন্ত সতর্কতা, গুরুত্ব এবং দেশের জনগণের স্বার্থ ও উদ্বেগকে সামনে রেখেই অংশ নিয়েছে।

বাঘেই বলেন, কোনো সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময়ই সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই প্রথম পক্ষ হিসেবে নিজের অঙ্গীকার ভঙ্গ করেনি।

বাঘেই আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) মেনে চলবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, প্রতিবারই যখন অপর পক্ষ তাদের দায়বদ্ধতা পালন করেনি, তখন আমরাও আমাদের প্রতিশ্রুতি পালন করিনি। ভবিষ্যতেও আমরা একই নীতি অনুসরণ করব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন