শুক্রবার, ২১ আগষ্ট ২০২৬

শিরোনাম

কাতারের কাছে ৪৫০ কোটি ডলারে বিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র

শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

প্রিন্ট করুন

কাতারের কাছে ৪টি কেসি-৪৬এ জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিক্রির সম্ভাব্য চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানগুলোর আনুমানিক মূল্য ৪৫০ কোটি ডলার। খবর আল আরাবিয়ার

মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেওয়া এক নোটিশে জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কাতারের নিরাপত্তা আরও জোরদার হবে।

দপ্তরের ভাষ্য, এই বিমানগুলো কাতারের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তায় কাতারের কৌশলগত ভূমিকা আরও শক্তিশালী হবে।

চুক্তিটি বাস্তবায়িত হলে এর প্রধান ঠিকাদার হিসেবে থাকবে বোয়িং, প্র্যাট অ্যান্ড হুইটনি মিলিটারি ইঞ্জিনস, আরটিএক্স করপোরেশন এবং নর্থরপ গ্রুম্যান করপোরেশন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন