মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য, চট্টগ্রামের সেরা ওসি মীরসরাইয়ের ফরিদা

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

প্রিন্ট করুন

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মীরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে থানার প্রথম নারী ওসি হিসেবে ফরিদা ইয়াসমিন অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে সাফল্য দেখিয়েছেন। পাশাপাশি ডাকাতির মালামাল উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

পুরস্কার পাওয়ার পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মীরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন