সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

সানিসাইড-উডসাইড মসজিদে সামার ক্লাশের সমাপনী অনুষ্ঠান

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

প্রিন্ট করুন
সানিসাইড মুসলিম সেন্টার 2 1

কুইন্স: সানিসাইড-উডসাইড মসজিদে সামার ক্লাশের সমাপনি অনুষ্ঠান ২০২১ সম্পন্ন হয়েছে।4 এ উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর মসজিদ মিলনায়তনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে4র আয়োজন করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল চৌধুরীরর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফাত্তাহ মক্তব বোর্ডের চেয়ারম্যান মাওলানা ওবাইদুল্লাহ।

ইমাম ওসামা আহমদের পরিচালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এতে  ছোট্ট মনিদের কচি কন্ঠে তেলাওয়াত, নাত, বাংলা এবং উর্দু গজল পরিবেশন করা হয় পাঁচটি বিভাগে। পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলেন, সাজিদ, আরিফা, আনাস, সাদমান, সামিহা, ফারিহা মুন, সিমরা, ফারিহা মাহিন, ফাওনিয়া, হামজা,তাজিম, সিদ্দিকা, সুমাইয়া, সানিতা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন