শনিবার, ২৭ জুন ২০২৬

শিরোনাম

জন্মনিবন্ধন করলেই মিলবে নগদ টাকা ও চারা গাছ

সোমবার, জানুয়ারী ২৪, ২০২২

প্রিন্ট করুন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভায় জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার হিসেবে মিলবে নগদ ৫০০ টাকা ও একটি গাছের চারা। পৌর পরিষদ থেকে এ পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “শিশুর জন্মের প্রথম টিকা দিয়ে কার্ড সংগ্রহ করবেন। এরপর পৌরসভার বাসিন্দারা ৩৫ দিনের মধ্যে শিশু জন্মনিবন্ধন নিশ্চিত করুন। এই দিনের মধ্যে নিবন্ধন করলে প্রত্যেককে টাকা ও গাছ পুরস্কার দেওয়া হবে। গাছটি বাড়ির আঙিনায় রোপণ করবেন। আপনার শিশুও বড় হবে, গাছটিও বড় হতে থাকবে। এ গাছটি আপনার শিশুর জন্য বিমা হয়ে থাকবে।”

এদিকে কর্তৃপক্ষের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন এলাকার জনসাধারণ। 

আকাশ/আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন