বুধবার, ১৭ জুন ২০২৬

শিরোনাম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন ফরিদা ইয়াসমিন

বুধবার, জুন ১৭, ২০২৬

প্রিন্ট করুন

অপরাধ দমন, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সূত্রে জানা যায়, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথম নারী ওসি হিসেবে ফরিদা ইয়াসমিন অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ডাকাতির মালামাল উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে তার অবদান বিবেচনায় এনে এ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন