শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শিরোনাম

বাণিজ্য বিরোধের পর প্রতিরক্ষা সম্পর্কেও যুক্তরাষ্ট্র-কানাডার টানাপোড়েন

শনিবার, নভেম্বর ২১, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কানাডার সঙ্গে সামরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ নিয়ে গত সপ্তাহে গোপন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তবে পেন্টাগন জানিয়েছে, নতুন পদক্ষেপে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্য বিনিময় কিংবা ন্যাটো ও উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা জোট নোরাডের সহযোগিতা ব্যাহত হবে না।

দুই দেশের মধ্যে ইস্পাত ও অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ নিয়ে আগে থেকেই বাণিজ্যিক বিরোধ চলছে। এর মধ্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং নতুন সামরিক বিধিনিষেধ দুই দেশের সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন