শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শিরোনাম

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, উত্তাল ইসরাইল

শনিবার, নভেম্বর ২১, ২০২৬

প্রিন্ট করুন

ইসরাইলের নির্বাচনে বিরোধীদের চাপে ক্ষমতা হারানোর আশঙ্কায় বেপরোয়া হয়ে উঠেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর তিনি ভোটের ফল নিয়ে প্রশ্ন তুলছেন এবং বিরোধী জোটকে সরকার গঠন থেকে ঠেকানোর চেষ্টা করছেন।

বিশ্লেষকদের মতে, ক্ষমতা হারালে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সরকারের ব্যর্থতা নিয়ে তদন্ত এবং তার বিরুদ্ধে চলমান তিনটি দুর্নীতি মামলার চাপ বাড়তে পারে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোটের বাড়ির সামনে ডানপন্থীদের বিক্ষোভ ও হুমকিতে দেশটিতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েছে। সমালোচকদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানের সঙ্গে সংঘাত উসকে দেওয়ার চেষ্টাও করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন