ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার পরিস্থিতি তৈরি হলে একই সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়লেও তিনি সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতেন না বলে জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় তৈরি হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই আলোচনার মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা স্পষ্ট হয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের খুব ভালোভাবে চিনেছি। বুঝতে পেরেছি, তাদের বিশ্বাস করা যায় না।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে তিনি দাবি করেন, দীর্ঘমেয়াদে তার এ সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে মূল্যায়িত হবে। একই পরিস্থিতি আবার তৈরি হলে একই পদক্ষেপ নেবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই হ্যাঁ।’
ট্রাম্প স্বীকার করেন, ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব নির্বাচনের ওপর পড়েছে। তবে রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব নয়, দেশের স্বার্থ বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেন বলে দাবি করেন।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন