হরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে—এমন নিষিদ্ধ বা অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানিয়েছে তেহরান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পাতা হয়েছে কি না, সে বিষয়ে ইরান এখনো স্পষ্ট কিছু জানায়নি। তবে দেশটি জানিয়েছে, নির্ধারিত নির্দেশনা মেনে জাহাজ চলাচল করতে হবে এবং সংশ্লিষ্ট দেশ ও কোম্পানিগুলোকে আগেভাগে যোগাযোগ করতে হবে।
ইরানের দাবি, নিষিদ্ধ নৌপথ দিয়ে জাহাজ চলাচলের কারণে প্রায় প্রতিদিনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। দেশটির ভাষ্য অনুযায়ী, এক দিনে পাঁচটি এবং আগের দিন চারটি এমন ঘটনা ঘটেছে। নির্দেশনা অমান্য করে চলাচল অব্যাহত থাকলে হামলা ও সংঘর্ষের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছে তেহরান।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন