মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর ফলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন অঞ্চলে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রোববার (১৫ নভেম্বর) প্রায় দুই মাসের বিরতির পর দ্বিতীয়বারের মতো বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর আগে শুক্রবার বাহরাইন অভিমুখে আসা ইরানের দুটি ড্রোন প্রতিহত করে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা থমকে থাকা এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই রণতরী মোতায়েনের খবর সামনে এলো। তবে পেন্টাগন ও সেন্টকম এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর প্রস্তুতির খবর নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন