সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শিরোনাম

নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট

সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

প্রিন্ট করুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে তাকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরাইলের গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। তিনি বলেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না।

ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে আরব দল রা’আমের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের পর তাদের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে অভিযোগের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের দ্রুত তদন্ত দাবি করেছেন আইজেনকট। তবে তার বক্তব্যকে নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানি বলে অভিহিত করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন