সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শিরোনাম

ট্রাম্পকে যুদ্ধ বন্ধের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

প্রিন্ট করুন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি।

ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ট্রাম্প। এ জন্য ইরানের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানোর পাশাপাশি ইউক্রেন-রাশিয়াসহ অন্যান্য সংঘাত নিরসনে উদ্যোগ নিতে হবে।

আমেদি বলেন, নির্বাচনের সময় ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সেই অবস্থানে ফিরে গিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া উচিত তাঁর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন