শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শিরোনাম

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

শনিবার, নভেম্বর ২১, ২০২৬

প্রিন্ট করুন

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ নভেম্বর) রাতভর চালানো এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের পর রাশিয়া এ অভিযান চালায়। জেলেনস্কি এ হামলাকে যুদ্ধ শুরুর পর অন্যতম বৃহৎ হামলা হিসেবে উল্লেখ করে রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন