ইসরাইলের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে। তাদের ওপর নির্যাতন, অনাহার ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে ফিলিস্তিনের দুটি মানবাধিকার সংগঠন।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দুই হাজারের বেশি শিশুকে গ্রেফতার করা হয়েছে। বন্দি শিশুদের অনেককে বিনা অভিযোগে আটক রাখা হয়েছে। তাদের শিক্ষা, চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না।
সংগঠন দুটি অবিলম্বে শিশুদের প্রশাসনিক আটক বন্ধ, বন্দিদের মুক্তি এবং নির্যাতনের ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন