ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন।
মেজর জেনারেল আমির জানান, সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ। ইসরাইলি শাসনের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে।
সেনাপ্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে। শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন