বুধবার, ২৬ আগষ্ট ২০২৬

শিরোনাম

হাতকড়া-শেকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন
প্রতিবেশী উজবেকিস্তানে আফগান বিমান বিধ্বস্ত 1

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশেষ ভাড়া করা বিমানে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসাদের সবাইকে হাতকড়া ও শেকল পরানো অবস্থায় আনা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণের পর তিন ঘণ্টা রানওয়েতে রেখে তাঁদের শেকল খোলা হয়। পরে গভীর রাতে কড়া নিরাপত্তায় অ্যারাইভাল টার্মিনালে আনা হয়। ফেরত আসাদের মধ্যে একজন নারীও আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ যাত্রা আর শেকলে বন্দী অবস্থায় অনেকেই বিধ্বস্ত ছিলেন। নোয়াখালীর এক তরুণ বলেন, আসামির মতো শেকল পরিয়ে মাতৃভূমিতে ফিরতে হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার হয়েছে। এ নিয়ে চলতি বছরে অন্তত ১৮০ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো।

অভিবাসন–বিষয়ক সংস্থা ব্র্যাকের শরিফুল হাসান বলেন, নথি ঠিক না থাকলে ফেরত পাঠানো স্বাভাবিক। তবে হাতকড়া ও শেকল বেঁধে ফেরত পাঠানো অমানবিক এবং অভিবাসীদের জন্য আজীবনের ট্রমা হয়ে থাকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন