ইরানের ‘মশা নৌবহরের’ (মসকুইটো ফ্লিট) ব্যাপক প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্রুত হামলা করে তড়িৎ লুকিয়ে পড়ার ক্ষমতা থাকায় এই যুদ্ধাস্ত্রটি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।
গত রোববার রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান ছোট আকারের কিন্তু অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত নৌযান ব্যবহার করে কার্যকর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দেখিয়েছে।
পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে তাকান। ইরান তাদের ‘মশা নৌবহর’ ব্যবহার করে বেশ কার্যকরভাবে যুদ্ধ করেছে। এটি নতুন প্রযুক্তির বিষয়। আমাদের কাছেও ছোট টননেজের জাহাজ রয়েছে, তবে সেগুলো অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম স্পুটনিকের তথ্য অনুযায়ী, ইরানের ‘মশা নৌবহর’-এ রয়েছে প্রায় ২০টি গাদির-শ্রেণির ক্ষুদ্র সাবমেরিন এবং হাজার হাজার দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ও হামলাকারী স্পিডবোট।
ছোট আকার, উচ্চ গতি এবং উপকূলীয় এলাকায় দ্রুত মোতায়েনের সক্ষমতার কারণে এসব নৌযান বড় যুদ্ধজাহাজের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এছাড়া ইরানের পাথুরে উপকূলে নির্মিত সুড়ঙ্গে এসব নৌযান লুকিয়ে রাখা সম্ভব হওয়ায় দূরপাল্লার হামলায় এগুলোকে লক্ষ্যবস্তু করা কঠিন বলে মনে করা হয়।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন